1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় সরকারি পুকুর সংস্কারে ২২ পরিবারের চলাচলের রাস্তা হুমকিতে

সোলাইমান হোসাইন, পাবনা:
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

পাবনার ভাঙ্গুড়ায় সরকারি পুকুর সংস্কার করতে গিয়ে ২২ পরিবারের চলাচলের রাস্তা হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার খান-মরিচ ইউনিয়নের চন্ডিপুর এলাকার বৃন্দাবন পুকুরের দক্ষিণ পাড় নির্মাণে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে স্থানীয় ভুক্তভোগী পরিবারের একাধিক ব্যক্তি অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছে না বলে জানিয়েছেন তারা।

জানা গেছে, উপজেলা মৎস্য অফিসের তত্ত্বাবধানে নিমগাছি প্রকল্পের আওতায় বৃন্দাবন পুকুরে ৬ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ পেয়েছে সংস্কারের জন্য। জাহিদ নামের এক ঠিকাদার এই সংস্কার কাজ করছেন। সংস্কার কাজ করতে গিয়ে দক্ষিণ পাড় দিয়ে ব্যক্তি মালিকানাধীন পুকুরের পার ঘেঁষে ওই এলাকার ২২ পরিবারের লোক যাতায়াত করে থাকেন। কিন্তু সংস্কার কাজ করতে গিয়ে সরকারি পুকুরের পাড় সরকারি জায়গায় না রেখে ব্যক্তি মালিকানাধীন রাস্তার সঙ্গে কোন রকমের ড্রেসিং করে দায়সারা গোছের কাজ করে চলে যাচ্ছেন। বিষয়টি নিয়ে ভুক্তভোগী ২২ পরিবারের একাধিক ব্যক্তি সরকারি পুকুরের জায়গায় সরকারি পুকুরের পাড় নির্মাণের জন্য দাবি করলেও দৃশ্যত কোন কাজে আসেনি।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের দাবি, এভাবে পার নির্মাণ করলে তাদের কৃষি পণ্য পরিবহন সহ চলাচলের চরম অসুবিধা সৃষ্টি হবে। তাই তাদের দাবি, ব্যক্তি মালিকানাধীন পুকুরের পাড়ের সঙ্গে সরকারি পুকুরের পাড় সংযুক্ত করে নিয়ম অনুযায়ী মাটি ফেলে চওড়া করে পার নির্মাণ করতে হবে। যার ফলে তাদের যাতায়াতের কোন সমস্যা হবে না।

এ বিষয়ে ঠিকাদার জাহিদের মোবাইল ফোনে একাধিক বার ফোন দিলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার বিষয় উপজেলা মৎস্য কর্মকর্তা

( ভারপ্রাপ্ত) আলী আজম বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে ঠিকাদারের সঙ্গে কথা বলা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট