1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

মাদারীপুর প্রেস ক্লাব ইউনিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর
  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

মাদারীপুর প্রেস ক্লাব ইউনিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের সার্বিক গ্রাউন্ড প্লাজায় এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুর রহমান সুমন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম সোহাগ কাজী।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সৈয়দ গোলাম মারুফ (দৈনিক সদ্য সংবাদ), সহ-সভাপতি মোহাম্মদ মামুন হাওলাদার (বিজয় বাংলা টিভি), সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিটন (দৈনিক ঘোষণা), মোহাম্মদ তরিকুল ইসলাম রিপন (স্বদেশ টিভি), সৈয়দ মুস্তাফা আল মাহমুদ (দৈনিক সোনালী কণ্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ তুষার (দৈনিক সোনালী কণ্ঠ), সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান (মুভি বাংলা টিভি), প্রচার সম্পাদক রেজাউল করিম রেজা (দৈনিক ঘোষণা), ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ সাঈদ হাসান সজিব (দৈনিক ঘোষণা স্টাফ রিপোর্টার) সহ-সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন বাবু (দৈনিক ভোরের কাগজ), সদস্য ফরিদ হোসাইন (দৈনিক সময়ের আলো) এবং নাসির মুন্সী (দৈনিক জনতার খবর)।

আলোচনা সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট