
নওগাঁর পোরশা উপজেলার ১নং নিতপুর ইউনিয়ন পরিষদের ২০২৬–২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট উৎসবমুখর পরিবেশে ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।
বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন হিসাব সহকারী মোঃ সাইফুদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ আব্দুল হামিদ, মোঃ হাকিম, মোঃ আকবর আলী, মোঃ জাকারিয়া, মোঃ এস্তাব আলী, সংরক্ষিত নারী সদস্য মোসাঃ ফরিদা বেগম, মোসাঃ মাসুমা ও মোসাঃ আম্বারা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং শতাধিক সাধারণ মানুষ।
ঘোষিত বাজেট অনুযায়ী, ২০২৬–২০২৭ অর্থবছরে নিতপুর ইউনিয়ন পরিষদের রাজস্ব আয় ধরা হয়েছে ২২,৮০,৫২১ টাকা এবং রাজস্ব ব্যয় ২১,৩৯,৫২১ টাকা। উন্নয়ন খাতে আয় ও ব্যয় উভয়ই ধরা হয়েছে ৫,৭৬,৫১,২৮০ টাকা।
সর্বমোট বাজেট আয় নির্ধারণ করা হয়েছে ৫,৯৯,৩১,৮০১ টাকা এবং ব্যয় ৫,৯৭,৯০,৮০১ টাকা। ফলে অর্থবছর শেষে সম্ভাব্য উদ্বৃত্ত থাকবে ১,৪১,০০০ টাকা।