1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ১০ হাজার ২০০ পিছ ভারতীয় ইয়াবা উদ্বার 

এ কে পলাশ, কুমিল্লা
  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

কুমিল্লা আদর্শ সদরের সুর্যনগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ২০০ পিছ ভারতীয় ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০-বিজিবি)।

বুধবার (২৯ এপ্রিল) ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার বৌয়ারাবাজার বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর সূর্যনগর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এ সময় টহলদল মালিকবিহীন অবস্থায় ১০ হাজার ২০০ পিছ অবৈধ ভারতীয় ইয়াবা জব্দ করতে সক্ষম হয়।

জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে তারা সর্বদা তৎপর রয়েছে। ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

উদ্ধারকৃত ইয়াবা বিধি মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পরবর্তী আইনগত প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট