1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

সদরপুরে মে দিবসে শ্রমিকের অধিকারের দাবিতে র‍্যালি ও আলোচনা সভা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬

ফরিদপুরের সদরপুরে যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

শুক্রবার (১ মে ২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন শাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু, সদস্য সচিব মোঃ তরিকুল ইসলাম কবির মোল্লা এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকলিমা বেগম।

সভায় বক্তারা কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, “শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক নিশ্চিত করা রাষ্ট্রের পাশাপাশি আমাদের সকলের নৈতিক দায়িত্ব।”

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন, জামায়াত এবং গণ অধিকার পরিষদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

র‍্যালিতে মুখরিত সদরপুরের রাজপথ

আলোচনা সভা শেষে উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। ব্যানার-ফেস্টুন হাতে শ্রমিক ও রাজনৈতিক কর্মীরা উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন এবং শ্রমিকের অধিকার আদায়ের স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।

বক্তারা বলেন, “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত” — এই স্লোগানকে সামনে রেখে স্মার্ট ও নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট