1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

রাজৈরে ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬

মাদারীপুরের রাজৈর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চায়না বেগমকে প্ররোচিত করে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ ও অপপ্রচারের অভিযোগে চারজনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

গত ৩ মে রাজৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ আসাদুল হক সনেট রাজৈর থানায় এই জিডি করেন (জিডি নং- ১৫৩)।

জিডিতে নাজমুল কবীর, খোন্দকার আব্দুল মতিন, কাজী নজরুল ইসলাম এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান চায়না বেগমের নাম উল্লেখ করা হয়েছে।

জিডি সূত্রে বলা হয়, রাজৈর প্রেসক্লাবের সদস্যদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে একটি ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবরে সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির একটি অভিযোগ দাখিল করানোর বিষয়টি জিডিতে উল্লেখ রয়েছে।

সাংবাদিকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি তাদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে করা হয়েছে।

অন্যদিকে, জিডিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান চায়না বেগমের বিরুদ্ধে ইউপি কর, ট্রেড লাইসেন্স, উন্নয়ন প্রকল্প, টিআর, কাবিখা ও কাবিটাসহ বিভিন্ন কার্যক্রমে অনিয়মের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন।

তবে এসব অভিযোগ এখনো তদন্তাধীন এবং কোনো কর্তৃপক্ষ তা নিশ্চিত করেনি।

স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, নাগরিক সেবা নিতে আসা সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের ঘটনাও ঘটে থাকে বলে দাবি রয়েছে।

এ বিষয়ে রাজৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ আসাদুল হক সনেট বলেন, “সাংবাদিকদের মানহানি এবং দুর্নীতির তথ্য আড়াল করতে একটি মহল ভুয়া ফেসবুক আইডি ও মিথ্যা অভিযোগের আশ্রয় নিয়েছে বলে আমরা মনে করি। আমরা সুষ্ঠু তদন্তের দাবি জানাই।”

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় জিডি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট