
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে গুপ্তধনের গুজবকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মহি মৃধার বাড়ির সামনে একটি ঘাসক্ষেতে প্রথমে একটি ঘুঘুর বাসা দেখতে পান এলাকাবাসী। পরে বৃহঃবার (৭ মে ২০২৬) রাতের আঁধারে কে বা কারা ওই স্থানে মাটি খুঁড়ে বড় ধরনের গর্ত তৈরি করে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। অনেকের ধারণা, সেখানে গুপ্তধন ছিল এবং রাতের অন্ধকারে তা তুলে নেওয়া হয়েছে। যদিও বিষয়টির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর দিনভর উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। এলাকায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে রহস্যময় ওই গর্ত।