1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা :কৃষি মন্ত্রী 

আশিকুর রহমান চৌধুরী পনি,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চলতি বোরো মৌসুমে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে বোরো ধানের পাকা ফসল তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কৃষকদের মাঝে চরম হতাশা বিরাজ করছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত হাওড় এলাকা পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয় এবং মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন।

শনিবার (১০ মে) দিনব্যাপী কৃষি মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন  স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নান, সরকারে বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং  দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি উপজেলার মেদির হাওড় ঘুরে দেখেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন, তাদের দুর্দশার খোঁজখবর নেন এবং সান্ত্বনা প্রদান করেন। অনেক কৃষক তাদের বছরের একমাত্র ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বলে জানান।

পরে মন্ত্রী  অতিবৃষ্টিতে পাকা ধান চোখের সামনে তলিয়ে যেতে দেখে মৃত্যু হওয়া গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামের কৃষক আহাদ আলীর পরিবারের খোঁজ খবর নেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক আর্থিক অনুদানের চেক তার স্ত্রী ও সন্তানদের হাতে তুলে দেন।

পাশাপাশি অন্যান্য ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে চেক ও ত্রাণ বিতরণ করেন এবং তিনি আশ্বাস দেন দ্রুত সময়ের মধ্যে সরকার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে তাদের সহযোগিতা করবে।

কৃষি, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ তার বক্তব্যে বলেন, বিএনপি সরকার কৃষকদের মনেপ্রাণে বিশ্বাস করে। দেশের ৭৫ ভাগ মানুষ কৃষির সাথে সম্পৃক্ত। তাদের কষ্টে ফলানো ফসল হারানোর বেদনা অনেক। এ সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা। কৃষকদের উন্নয়নে সরকার বহুমাতৃক পরিকল্পনা নিয়ে রেখেছে।

কৃষকদের ভেজা ধান সরকারি গোদামে সংগ্রহের বিষয়ে তিনি বলেন, বর্তমানে জেলা পর্যায়ে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের কোটা করা হয়েছে। ভবিষ্যতে ইউনিয়ন পর্যায়ে মাইকিং করে করে কৃষকদের কাছ থেকে ধান কেনা হবে। কারণ এই সরকার কৃষকদের ন্যায্য মূল্য দিতে চায়।

স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নান বলেন,  আমরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি, ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রাথমিক ভাবে আজ ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে দ্রুত সময়ের মধ্য আরো প্রনোদনা দেওয়া হবে।

নাসিরনগর উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইন এর সঞ্চালনায় এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক আবু সাঈদ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল রহিম, জেলার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান, নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরিন সরকারে বিভিন্ন দপ্তরেে কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট