1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

ডাসার উপজেলায় গ্রাম আদালতের ত্রৈ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর:
  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের অধীনে সোমবার ( ১১ মে ) মাদারীপুর জেলার ডাসার উপজেলায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের নিয়ে গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জনাব জাকিয়া সুলতানা। উপজেলা নির্বাহী অফিসার বলেন আপনাদের সমস্ত নথি রেজিস্টার হালনাগাদ রাখতে হবে। প্রতি মাসে পাঁচটি করে মামলা নিষ্পত্তি করতে পারে। আবেদন এবং নিষ্পত্তির হার বাড়ানোর জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন গ্রাম আদালতের কোন মামলা সালিশ করা যাবে না। তিনি আরোও বলেন গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা এজলাসে বসে নিষ্পত্তি করতে হবে।

 

সাধারণ মানুষকে গ্রাম আদালতের এজলাস এবং ইউনিয়ন পরিষদে কিভাবে বিচার হয় সেই সম্পর্কে সাধারণ মানুষকে ধারণা দিতে হবে।গ্রাম আদালত সম্পর্কে ইউনিয়ন পরিষদের হাট, বাজার, স্কুল কলেজে আউটরিচ কার্যক্রম পরিচালনা করতে হবে যাতে সাধারণ মানুষ গ্রাম আদালত সম্পর্কে জানতে পারে। প্রতিটি ওয়ার্ডের মেম্বার গ্রাম পুলিশের দায়িত্ব পালন করতে হবে যেন গ্রাম আদালতে এসে মানুষ সঠিক বিচার পায়। উক্ত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন তিনি বিগত তিন মাসের গ্রাম আদালতের চিত্র সকলের মাঝে তুলে ধরেন।

 

তিনি বলেন বিগত কোয়ার্টার মাস অর্থাৎ জানুয়ারী ২০২৬ হতে মার্চ ২০২৬ মাস পর্যন্ত ডাসার উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদে সরাসরি মামলা দায়ের করা হয়েছে ৫২ টি, নিষ্পত্তি করা হয়েছে ৫২ টি, গ্রাম আদালতের মাধ্যমে অর্থ আদায় হয়েছে ১২৭৭০০০/- টাকা । তিনি বালিগ্রাম ইউনিয়ন পরিষদের হিসাব সহকারীকে ধন্যবাদ জানান কেননা বিগত তিন মাসে বালিগ্রাম ইউনিয়নে ১৮ টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। তিনি বলেন এ ধারা অব্যাহত রাখতে হবে।উপজেলা নির্বাহী অফিসার বলেন আমি এখন থেকে নিয়মিত প্রতিটি ইউনিয়ন ভিজিট করব আমি সমস্ত নথি রেজিস্টার দেখব তাই আমি আর শুনতে চাই না কোন রেজিস্টার নথি ঠিক নেই। তিনি আরোও অনেক অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই আমরা গ্রাম আদালতে। এই স্লোগানকে সামনে রেখেই আমাদের কাজ করতে হবে সকলের এগিয়ে যেতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট