
মাদারীপুর জেলার সদস্য সচিব ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জনাব মোঃ জাহান্দার আলী জাহান এবং পৌরসভার প্রশাসক যৌথভাবে মাদারীপুর পুরান বাজার এলাকার বিভিন্ন অবৈধ স্থাপনা পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (১২ মে ২০২৬) পরিদর্শনকালে তারা বাজার এলাকার সড়ক ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা অবৈধ স্থাপনাগুলো দ্রুত উচ্ছেদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন।
এ সময় এমপি জাহান্দার আলী জাহান বলেন, জনসাধারণের স্বার্থে বাজার এলাকার শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ দখল ও স্থাপনার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
পৌরসভার প্রশাসক জানান, পুরান বাজার এলাকার সৌন্দর্য ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং পর্যায়ক্রমে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।