1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

সদরপুর সাংবাদিক মহলের সিলেটের আনন্দ যাত্রা শুরু

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

ফরিদপুরের সদরপুর উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের প্লাটফর্ম “সদরপুর সাংবাদিক মহল”-এর উদ্যোগে আনন্দ ভ্রমণ ২০২৬ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) রাত ৮টায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে এ আনন্দ ভ্রমণের আনুষ্ঠানিক সূচনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সদরপুর সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম মুফতী মুহাম্মাদ জাকির হোসেন ফরিদী।

মোনাজাতে নিরাপদ সফর, বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধি এবং বিশ্ব মানবতার মুক্তি ও কল্যাণ কামনা করা হয়।

সদরপুর উপজেলা পরিষদ চত্বর থেকে বাসযোগে সাংবাদিকরা সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তিন দিনব্যাপী এ ভ্রমণ শেষে আগামী শনিবার রাতে তারা সদরপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়ে রবিবার সকালে নিজ নিজ ঠিকানায় ফিরে আসবেন।

আয়োজক কমিটির উদ্যোক্তা সদস্য ও দৈনিক সমকাল প্রতিনিধি সাব্বির হাসান জানান, “সদরপুর সাংবাদিক মহল” ব্যানারে প্রতিবছর শুধুমাত্র সাংবাদিকদের জন্য এ ধরনের আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি দূর করা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং দেশকে নতুনভাবে জানার আগ্রহ থেকেই এ আয়োজন করা হয়ে থাকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট