1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

ওপেন হার্ট সার্জারির সুযোগে জমির গাছ কাটার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

মাদারীপুর সদর উপজেলার চর খাকদি এলাকায় ওপেন হার্ট সার্জারির কারণে পরিবারের সদস্যরা ঢাকায় অবস্থান করার সুযোগে জমির গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী মোঃ সাদিকুর রহমান লস্কর (পিতা: আলহাজ্ব এইচএম সরোয়ারদি লস্কর, সাং: চর খাকদি, চরমোগুড়িয়া, মাদারীপুর সদর) জানান, তার বড় ভাই মোস্তাক লস্করের ওপেন হার্ট সার্জারির চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা ঢাকায় অবস্থান করছিলেন। এ সুযোগে তাদের মালিকানাধীন জমিতে থাকা গাছ কেটে ফেলা হয় বলে তিনি অভিযোগ করেন।

তিনি অভিযোগে ইমরান বেপারী এবং সাইদুর রহমান বেপারী (উভয়ের পিতা: মৃত শামসুদ্দিন বেপারী) এর বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ করেন।

ঘটনার পর ভুক্তভোগী মাদারীপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট