1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

নগরকান্দায় বিআরটিসি বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬

ফরিদপুরের নগরকান্দা উপজেলা উপজেলার ডাংগী ইউনিয়নের শংকরপাশা বাজার সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স চালকসহ ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। একই পরিবারের ৪ জন নিহত হওয়ার তথ্য জানিয়েছে স্থানীয় সূত্র।

রবিবার (২৪ মে) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে ঢাকাগামী একটি বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) বাসের সঙ্গে একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয় এবং আহতদের উদ্ধারে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেন।

দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে তীব্র আতঙ্ক ও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, ঘটনার প্রায় এক ঘণ্টা পর পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং নিহতদের পরিচয় নিশ্চিতের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট