1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

বাবুরচর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সিরাজুল ইসলাম হাওলাদার

মোঃ রোকনুজ্জামান, ফরিদপুর:
  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬

ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী বাবুরচর উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের এডহক কমিটির নতুন সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ সিরাজুল ইসলাম হাওলাদার।

সম্প্রতি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বিষয়টি নিশ্চিত করেছে। বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়।

নবনিযুক্ত সভাপতি মোঃ সিরাজুল ইসলাম হাওলাদার দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় বলেন, আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাবুরচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা নিয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।

তার এ মনোনয়নে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এলাকাবাসীর প্রত্যাশা, মোঃ সিরাজুল ইসলাম হাওলাদারের দক্ষ ও দূরদর্শী নেতৃত্বে বাবুরচর উচ্চ বিদ্যালয় শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে আরও এগিয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট