1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

শিবচরে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন ও নতুন কমিটি ঘোষণা

চয়েজ টিভি নিউজ ডেস্ক:
  • প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

আহসান হাবীব, শিবচর (মাদারীপুর):

মাদারীপুরের শিবচরে ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার শুরা অধিবেশন-২০২৬ ও কমিটি নবায়ন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) শিবচরের আইএবি কার্যালয় এ অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা এসএম আজিজুল হক(দাঃমা)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ শিবচর উপজেলা শাখার সভাপতি মাওলানা আকরাম হোসাইন (হাফিঃ) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তালুকদার মুহাম্মাদ দেলোয়ার হোসাইন।

অধিবেশনটি সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন।

অধিবেশনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও দায়িত্বশীলদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে ২০২৭-২০২৮ সেশনের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে সহকারী অধ্যাপক মোঃ ফারুক হোসাইন, সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা মাহফুজুর রহমান ঢালী এবং সহ-সভাপতি হিসেবে মাওলানা দেলোয়ার হোসাইন নির্বাচিত হন।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার অন্যান্য দায়িত্বশীল, ওলামায়ে কেরাম ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অধিবেশন শেষে নবগঠিত কমিটির দায়িত্বশীলদের প্রতি শুভেচ্ছা জানানো হয় এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট