1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

শিবচরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত

চয়েজ টিভি নিউজ ডেস্ক:
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

আহসান হাবীব শিবচর (মাদারীপুর):
মাদারীপুরের শিবচর ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে  যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩ টার দিকে মাদারীপুরের শিবচর ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বাখরেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গোপালগঞ্জ থেকে দুপুরে যাত্রী নিয়ে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে পালকী পরিবহনের একটি যাত্রীবাহী বাস। মাঝপথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুররের শিবচরের বাখরেরকান্দি এলাকায় আসলে চাকা বিকল হয়ে যায়। এ সময় দ্রুতগতির হানিফ পরিবহনের আরেকটি বাস ‘পালকী’ পরিবহনের বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। আহত হয় অন্তত ১৫ জন। খবর পেয়ে ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন। দুর্ঘটনার পর ঢাকামুখী লেনে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেল ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর সরদার জানান, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পাকলী পরিবহন এক্সপ্রেসওয়ে পার্কিং করে রাখে। এ সময় দ্রুত গতির হানিফ পরিবহনের বাস সামনের বিকল বাসটিকে ধাক্কা দিলেই ঘটে এ দুর্ঘটনা। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে উদ্ধার কাজের জন্য নির্দেশনা দেয়া হয়। নিহতদের পরিচয় সনাক্তের কাজ চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট