1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

ইমামদের কথা খুব কম মানুষই মনে রেখেছেন বেপারী পরিবারের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে জামিল হোসেন

ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ২৫০ টি মসজিদের ইমামদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমেরিকা প্রবাসী সমাজসেবক আলমগীর কবিরের ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে এ উপহার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

শনিবার (১৪ মার্চ) সকাল ১১টায় উপজেলার গাজীরটেক ইউনিয়নের বেপারী বাড়ির উঠানে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। আলমগীর কবিরের পক্ষে উপহার সামগ্রী ইমামদের হাতে তুলে দেন তার পিতা হাজী আব্দুর রহীম ও ছোট ভাই তরুণ সমাজসেবক মোস্তফা কবির।

প্রতিজন ইমামকে ২৫ কেজি চাল, ১ কেজি পোলাও চাল, চিনি, সেমাই, গুঁড়া দুধ এবং সম্মানি ২ হাজার টাকা নগদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ইমামদের সঙ্গে কুশল বিনিময় করেন আলমগীর কবির। এ সময় তিনি বলেন, করোনা কাল থেকে তিনি ইমামদের পাশে আছেন এবং ভবিষ্যতেও তাদের সম্মান ও সহযোগিতায় কাজ করে যাবেন। তিনি দেশের অন্যান্য প্রতিষ্ঠিত ব্যক্তিদেরও নিজ নিজ এলাকায় এ ধরনের মানবিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

চরভদ্রাসন থানা মসজিদ ইমাম জামিল হোসেন বলেন, করোনাকালে অনেক মানুষ সহায়তা পেলেও ইমামদের কথা খুব কম মানুষই মনে রেখেছেন। সেই কঠিন সময়ে আলমগীর কবির তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন।

মুফতি সেলিম হোসাইন বলেন, ২০২১ সাল থেকে প্রতি বছর আলমগীর কবিরের কাছ থেকে উপহার পেয়ে আসছি, যা ইমামদের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী, বিশিষ্ট ব্যবসায়ী রফিক ব্যাপারী, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আব্দুল কুদ্দুস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, ২০০৬ সাল থেকে আলমগীর কবির ব্যক্তিগত উদ্যোগে উপজেলার অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে নিরলসভাবে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট