1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

জাহিদ হোসেন (সজল), ফরিদপুর:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

সারা দেশের মতো ফরিদপুরের সদরপুর উপজেলায়ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। পুরাতন বছরের সব দুঃখ, কষ্ট ও গ্লানি ভুলে নতুন উদ্যমে বছরকে বরণ করে নিতে উৎসবমুখর হয়ে ওঠে পুরো উপজেলা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণিল বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে ছিল রঙিন ফুল, ‘শুভ নববর্ষ’ লেখা প্ল্যাকার্ড এবং বিভিন্ন ঐতিহ্যবাহী বৈশাখী উপকরণ। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা নানান রঙের ঐতিহ্যবাহী পোশাকে অংশ নিয়ে আনন্দ-উৎসবে মেতে ওঠেন।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অংশগ্রহণকারীদের জন্য পান্তা-ইলিশ পরিবেশন করা হয়। পরে আয়োজন করা হয় মনোজ্ঞ বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান, যা উপস্থিত দর্শকদের মধ্যে বাড়তি আনন্দ যোগ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, কৃষি কর্মকর্তা নিটুল রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগম, সমাজকল্যাণ কর্মকর্তা কাজী শামীম আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা আকলিমা বেগম, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ বর্ষবরণ অনুষ্ঠান সদরপুরবাসীর মাঝে নতুন বছরের আনন্দ ও উদ্দীপনা ছড়িয়ে দেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট