1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ
  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬

২০২৫-২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন অর রশীদ, পৌর কমিটির সদস্য ও জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন, স্যানিটারি ইন্সপেক্টর গোলাম ফারুক, পৌর কর্মচারী সংসদের সভাপতি মোঃ এনামুল হক এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ খানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এই ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে, যাতে তারা পবিত্র ঈদুল ফিতর আনন্দের সাথে উদযাপন করতে পারে।

প্রসঙ্গত, ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট