1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

কুমিল্লা দাউদকান্দিতে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অবৈধ স্থাপনাসহ ফুটপাতে উচ্ছেদ অভিযান

সুজন চন্দ্র দাস, দাউদকান্দি (কুমিল্লা):
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

সুজন চন্দ্র দাস, দাউদকান্দি (কুমিল্লা):

কুমিল্লা দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে অবৈধ স্থাপনা ও ফুটপাত দখলমুক্ত করেছে দাউদকান্দি উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ৩টায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপস্থিত ছিলেন দাউদকান্দি হাইওয়ে থানা, দাউদকান্দি মডেল থানা, উপজেলা সড়ক নিরাপত্তা কমিটি, কমিউনিটি পুলিশিং, নিরাপদ সড়ক চাই ও স্বেচ্ছাসেবী সংগঠন।

জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং যানজট নিরসনে কুমিল্লা জেলা ও উপজেলা প্রশাসন এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়। এর অংশ হিসেবে বৃহস্পতিবার গৌরীপুর বাসস্ট্যান্ড এবং হোমনা সড়কের মুখের উভয় পাশের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

উচ্ছেদ অভিযান পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার বলেন, ঈদযাত্রাকে সুগম করতে দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে এবং এ অভিযান চলমান থাকবে। আর সরকারি জায়গায় যে সকল অবৈধ দখলদার বা স্থাপনা রয়েছে এগুলো স্থায়ীভাবে উচ্ছেদ করাই আমাদের আজকের অভিযান।

প্রতি বছর ঈদ আসলে উচ্ছেদ অভিযান চলে পরে আবার আগের অবস্থায় ফিরে আসে এমন প্রশ্নে তিনি বলেন, এখানে উচ্ছেদ অভিযান অতীতেও হয়েছিল। আজকে উঠিয়ে দিয়ে গেলাম। নতুন করে যেন কেউ বসতে না পারে সে বিষয়ে আমাদের তদারকি থাকবে। এবার উচ্ছেদের পরেও যদি কেউ আবার বসে তাহলে তাদেরকে জরিমানার আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট