1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাচ্ছেন ঢাকা-১৯ আসনের এমপি সালাউদ্দিন বাবু

হেলাল শেখ, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় চাঁদাবাজি ও মাদক নির্মূলে সাঁড়াশি অভিযান পরিচালনা করছেন ঢাকা-১৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য দেওয়ান মুহাম্মদ সালাউদ্দিন বাবু।

বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) সকালে ঢাকা-১৯ এর এমপি নিজেই আশুলিয়ার কাঠগড়া এলাকার আলতাফ নগরসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন তিনি। এ সময় আলতাফ নগর এলাকায় একটি নির্মাণাধীন ভবনের মালিকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে রুবেল মন্ডল ও বাবুল নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের আশুলিয়া থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ তাদের থানায় নিয়ে যায়।

অভিযানের সময় উপস্থিত ছিলেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার, এদিকে সংসদ সদস্যের অভিযানের খবর পেয়ে ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ীরা দ্রুত পালিয়ে যায় বলে জানা গেছে।

এ বিষয়ে এমপি সালাউদ্দিন বাবু বলেন, “চাঁদাবাজদের কোনো দল নেই, সে যেই দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার জানান, আটক দুই চাঁদাবাজের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট