
নওগাঁর পোরশায় উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের আয়োজনে সকাল ১০ টায় প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সমতল ভূমিতে বসবাস রত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নে উপজেলার সুফল ভোগীদের মাঝে ছাগী বিতরণ করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাগী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন পোরশা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ শহিদুল ইসলাম, ভি এস ডাঃ মোঃ আব্দুল আজিজ, ডাঃ গোলাপ হোসেন, সহ সংশ্লিষ্ট অফিসের কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য প্রকল্প কর্তৃক উপজেলার ৩২০ জন পরিবারের মাঝে ছাগী গুলো বিতরণ করা হয়।