1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

ফরিদপুরের চরাঞ্চলের অবহেলিত মানুষের মাঝে রমজান ও ঈদ সামগ্রী বিতরণ

ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬

ফরিদপুরের ডিক্রীরচর ইউনিয়নের পালডাঙ্গী আশ্রয়ণ প্রকল্পের দুর্গম চরাঞ্চলে বসবাসরত সুবিধাবঞ্চিত ৫০টি পরিবারের মাঝে রমজানের খাদ্যপণ্য ও ঈদ সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সংযোগ ফাউন্ডেশন’। আজ ৭ মার্চ সকাল ১১টায় সংগঠনের পক্ষ থেকে এসব পরিবারের হাতে উপহার হিসেবে খাদ্যসামগ্রীর বিশেষ প্যাকেজ তুলে দেওয়া হয়।

উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন সংযোগ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের ইন্টার্ন ডাক্তার শাহরিয়ার সিয়াম, সংগঠনের রাজবাড়ী ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর তৌহিদুর রহমান রুপম এবং শুভাকাঙ্ক্ষী ডাক্তার আহমেদ সৌরভ। এছাড়াও উক্ত মানবিক কর্মসূচিতে সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। দুর্গম চরাঞ্চলের অসহায় মানুষের রমজান ও ঈদের আনন্দকে আরও সহজ ও আনন্দময় করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট