
মাদারীপুরের শিবচর উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (১৪ মার্চ) দুপুর আনুমানিক বিকেলে উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড় বহেরাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সিনহা স্থানীয় নাসির আকনের মেয়ে এবং বহেরাতলা গার্লস স্কুলের নবম শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিকভাবে ঘরের ভেতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে দেখতে পান স্বজনরা। পরে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।