1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

মাদারীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শ্বশুরের বিরুদ্ধে হত্যার অভিযোগ

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর:
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬

মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষেরচর ৭ নম্বর ওয়ার্ডে সাথী আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি অহিদুল খানের কন্যা।

পরিবারের অভিযোগ, তার শ্বশুর গোলাম বেপারী দীর্ঘদিন ধরে শারীরিক নির্যাতন করতেন। স্বামী কাইয়ুম বেপারী বিদেশে থাকায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে।

স্থানীয়রা ঘটনাটিকে রহস্যজনক বলে মন্তব্য করেছেন। শারীরিক নির্যাতনের একটি ভিডিও ফাঁস হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও দায়ীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট