
মাদারীপুর সদর উপজেলার মহিরচর এলাকায় বসতবাড়ি নির্মাণের সময় খোকন হাওলাদারের কাছে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় সাব্বির হাওলাদারের বিরুদ্ধে।
ভুক্তভোগী খোকন হাওলাদারের অভিযোগ, তিনি পৈতৃক জমিতে ঘর নির্মাণ শুরু করলে সাব্বির মোটা অঙ্কের টাকা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে গালিগালাজ করা হয় এবং নির্মাণকাজ বন্ধ করার হুমকি দেওয়া হয়। এছাড়া কাজ চালিয়ে গেলে বড় ধরনের ক্ষতি হতে পারে বলে ভয় দেখানো হয়েছে।
খোকন হাওলাদার জানান, “নিজের জায়গায় ঘর তুলছি। টাকা না দেওয়ায় এখন কাজ বন্ধের হুমকি দিচ্ছে। পরিবার নিয়ে আতঙ্কে আছি।”
ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি করেছেন এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।