1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

মাদারীপুরে বৃদ্ধা মায়ের অভিযোগ: ভরণপোষণ না দেওয়া ও নির্যাতনের অভিযোগ বড় ছেলে–বউয়ের বিরুদ্ধে

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর:
  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের খাটোপাড়া গ্রামে এক বৃদ্ধা মায়ের ভরণপোষণ না দেওয়া ও নির্যাতনের অভিযোগ উঠেছে তার বড় ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে।

অভিযোগকারী মমতাজ বেগম জানান, তার বড় ছেলে ও পুত্রবধূ দীর্ঘদিন ধরে তাকে ঠিকমতো খাবার ও প্রয়োজনীয় ভরণপোষণ দেন না। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে প্রায়ই তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। এমনকি একাধিকবার তাকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

মমতাজ বেগম বলেন, বয়সের কারণে বর্তমানে তিনি নিজের দেখাশোনা করতে অক্ষম। তাই তিনি সন্তানের কাছ থেকে ন্যায্য ভরণপোষণ ও নিরাপদ জীবনযাপনের সুযোগ চান।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে স্থানীয়দের কাছে বিচার চেয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা তৈরি হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত ছেলে ও পুত্রবধূর বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা বলছেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট