1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

মাদারীপুরে সরকারি কর্মচারীদের ৪০ ঘণ্টার প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর:
জনপ্রশাসন প্রশিক্ষণ নীতিমালা (পিএটিপি) অনুযায়ী সরকারি কর্মচারীদের বার্ষিক আবশ্যিক ৪০ ঘণ্টার প্রশিক্ষণের অংশ হিসেবে মাদারীপুরে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস, মাদারীপুরের উদ্যোগে বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন মাদারীপুরের জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেন। কর্মসূচিতে সরকারি কার্যক্রমের গতি বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নাগরিকদের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করতে জনপ্রশাসন নীতিমালার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ প্রশিক্ষণের মাধ্যমে সরকারি কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্ব পালনে সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। জনপ্রশাসন প্রশিক্ষণ নীতিমালা অনুযায়ী সরকারি কর্মচারীদের প্রতি বছর নির্ধারিত ৪০ ঘণ্টার প্রশিক্ষণ গ্রহণ বাধ্যতামূলক।
সভাপতির বক্তব্যে দেলোয়ার হোসেন বলেন, “সরকারি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কর্মচারীদের নিয়মিত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের কোনো বিকল্প নেই। এই ৪০ ঘণ্টার প্রশিক্ষণ কর্মসূচি কর্মচারীদের কর্মস্পৃহা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।”
প্রশিক্ষণে জেলা তথ্য অফিসের সংশ্লিষ্ট কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ সময় দাপ্তরিক বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা প্রদান করা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট