1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

মাদারীপুর পৌরসভার ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় মিজান শিকদার

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর
  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

মাদারীপুর পৌরসভার নির্বাচনকে সামনে রেখে ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মিজান শিকদারকে নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা বাড়ছে। বিভিন্ন এলাকা, মহল্লা ও চায়ের দোকানের আড্ডায় তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় দেখা যাচ্ছে।

স্থানীয়দের দাবি, মিজান শিকদার দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে অংশ নিয়ে আসছেন। তার উদ্যোগে ১নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ড্রেন পরিষ্কার, মশা নিধন স্প্রে কার্যক্রম পরিচালনা এবং প্রয়োজনীয় স্থানে লাইটের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সময় তিনি মানুষের বিভিন্ন সমস্যার সমাধানে এগিয়ে এসেছেন বলে জানান এলাকাবাসী।

এলাকাবাসীর অনেকেই মনে করছেন, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলে তিনি ওয়ার্ডের উন্নয়নে কাজ করতে পারবেন। তাই তারা তাকে ১নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করছেন।

এ বিষয়ে মিজান শিকদারের সঙ্গে কথা হলে তিনি বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই। নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলে একজন জনপ্রতিনিধি নয়, বরং জনগণের সেবক হিসেবে কাজ করে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে চাই।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট