1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

মাদারীপুর সরর হাসপাতাল ও পশু হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেন মাদারীপুর-২ এর এমপি

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল ও জেলা পশু হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলি মিয়া। ৮ মার্চ রবিবার সকাল ১১টার দিকে তিনি এই আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে হাসপাতালের ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীরা সময়মত উপস্থিতি আছেন কি-না এবং আগত রুগীদের স্বাস্থ্য সেবা সঠিক ভাবে দেয়া হচ্ছে কি-না এ বিষয়ে খতিয়ে দেখেন। এবং হাসপাতালে ভর্তি রোগীদের সাথে কথা বলে তাদের কি কি সমস্যা হয় তার খোঁজ খবর নেন সংসদ সদস্য। এসময় তিনি হাসপাতালে কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বলেন বিগত দিনে স্বাস্থ্য সেবা খাতে যে অনিয়ম ও দুর্নীতি হয়েছে তা এখন থেকে আর চলবে না।কেউ যদি দুর্নীতি করতে চান তাহলে সে যেন নিজ থেকে মাদারীপুর ছেড়ে চলে যান। মাদারীপুরের স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমরা সুনির্দিষ্ট ভাবে কাজ করে যাব। প্রয়োজনে আবার আমি কাউকে না জানিয়ে হাসপাতালে আসবো। পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপি-র বিভিন্ন নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট