1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

সদরপুরে ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে যাকাত বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬

ফরিদপুরের সদরপুরে “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৪ মার্চ (বুধবার) বেলা ১১টায় উপজেলা দরবার হলে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মোফাজ্জেল হোসেন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ মনজুর হোসেন খান, ফরিদপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা মোঃ রুহুল আমীন রহমানী, সদরপুর উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্জ মাওলানা আমির হোসেন এবং উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মুফতী রেজাউল করীম প্রমুখ। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন সদরপুর উপজেলা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মোঃ রেজাউল করিম।

‘সরকারি যাকাত ফান্ডে যাকাত দিন, দারিদ্র বিমোচনে অংশ নিন’ প্রতিপাদ্যে আয়োজিত সেমিনারটি সঞ্চালনা করেন সদরপুর সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বাবুরচর বাজার জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্জ মাওলানা আব্দুল লতিফ।

অনুষ্ঠানে বক্তারা যাকাত আদায়ের গুরুত্ব, মানবকল্যাণে যাকাতের ইতিবাচক প্রভাব এবং দারিদ্র বিমোচনে এর কার্যকর ভূমিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। সেমিনারে জানানো হয়, আদায়কৃত যাকাতের ৮০ শতাংশ অর্থ নিজ উপজেলার দুস্থ, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়ে থাকে। এছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীগণ যাকাত ফান্ডে যাকাত পরিশোধ করে আয়কর রিটার্নে রেয়াত সুবিধা লাভ করতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট