
ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের নতুনবাজার এলাকায় প্রায় দুই শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোমবার সকাল ১০টার দিকে ভাষাণচর ইউনিয়নের নতুনবাজার এলাকায় ইউনিয়ন পরিষদের সদস্য ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল ইসলাম ভূইয়ার নিজ বাড়িতে এ উপহার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় এলাকার অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। উপহার পেয়ে সুবিধাভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবী ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তারা বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ যদি এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তবে সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে।
উপহার বিতরণকালে শহিদুল ইসলাম ভূইয়া বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই তার ব্যক্তিগত উদ্যোগে এ ঈদ উপহার বিতরণের আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই তার প্রধান লক্ষ্য। ভবিষ্যতেও তিনি মানবিক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে থাকার আশ্বাস দেন।
স্থানীয়রা জানান, প্রতি বছরই ঈদসহ বিভিন্ন সময়ে শহিদুল ইসলাম ভূইয়া এলাকার অসহায় মানুষের জন্য নানা ধরনের সহায়তা প্রদান করে থাকেন, যা এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছে।