1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

প্রবাসীর উদ্যোগে সদরপুরে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ

সজল হাওলাদার, ফরিদপুর
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

ফরিদপুরের সদরপুর উপজেলায় প্রবাসীর অর্থায়নে হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র এবং যুব সমাজের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল ৪টায় সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের মোলামেরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোঃ শহিদুল ইসলাম বাবুলের পক্ষে কাজাখস্তান প্রবাসী ফরহাদ ওহাব আকনের অর্থায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন প্রবাসী ফরহাদ ওহাব আকনের পিতা, সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল ওহাব আকন। তিনি বলেন, “আমি গর্বিত যে আমার ছেলে প্রবাসে থেকেও দেশের গরিব-দুঃখী মানুষের কথা ভাবছে। শীতের কষ্ট থেকে অসহায় মানুষকে রক্ষা করা এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলায় উৎসাহ দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।”
জানা যায়, ফরহাদ ওহাব আকন বাংলাদেশ–কাজাখস্তান কমিউনিটির সভাপতি এবং কাজাখস্তানের একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন। তার সঙ্গে কথা বলে জানা যায়, এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসীর মাতা ফরিদা বেগম, সদরপুর উপজেলা বিএনপির সদস্য সিকদার নাজমুল হাসান রাজু ও মাসুদুর রহমান, সদরপুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব আসাদ মৃধা, জাফর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মনিরুজ্জামান মনির।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট