1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

ফরিদপুরে কাফনের কাপড় পরে ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণা

ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

ফরিদপুর-৪ আসন (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি রায়হান জামিলের নির্বাচনী প্রচারণাকালে হুমকি ও গালাগালির ঘটনার প্রতিবাদে ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করেছেন তাঁর সমর্থকরা।

সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় চরভদ্রাসন উপজেলার ম্যাজিস্ট্রেট বাজার এলাকায় মুফতি রায়হান জামিলের নেতৃত্বে তাঁর সমর্থকরা কাফনের কাপড় পরিধান করে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালান। এ কর্মসূচির মাধ্যমে তারা নির্বাচনী পরিবেশে বাধা, ভয়ভীতি ও অশালীন আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

এ সময় মুফতি রায়হান জামিল বলেন, “নির্বাচনী প্রচারণায় হুমকি ও গালাগালি জনগণের অধিকার এবং ন্যায়সংগত নির্বাচনী প্রক্রিয়ার পরিপন্থী। আমরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চাই। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রশাসন ও নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত জরুরি।”

তিনি আরও বলেন, সব ধরনের বাধা ও ভয়ভীতি উপেক্ষা করেই তারা জনগণের কাছে যাবেন এবং গণতান্ত্রিক অধিকার রক্ষায় মাঠে থাকবেন।

কর্মসূচিতে অংশ নেওয়া সমর্থকরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে বলেন, কোনো ধরনের হুমকি বা প্রতিবন্ধকতা তাদের দমাতে পারবে না।

উল্লেখ্য, মুফতি রায়হান জামিল দীর্ঘদিন ধরে ফরিদপুর-৪ আসনে সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে পরিচিত। গত ১৭ সেপ্টেম্বর ১০ টাকায় ইলিশ মাছ, ৩০ নভেম্বর ১ টাকা কেজি দরে গরুর মাংস এবং ১১ জুলাই ২ টাকা কেজি দরে চাল বিতরণের মতো উদ্যোগ নিয়ে তিনি ব্যাপক আলোচনায় আসেন। এছাড়া নির্বাচনী গেট ও ব্যানার ভাঙচুরের প্রতিবাদে ঝাড়ু হাতে মিছিল এবং গভীর রাতে দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে চাল ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার ঘটনাও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।

সংবাদটি মুফতি রায়হান জামিলের ফেসবুক পেজে প্রকাশিত পোস্টের ভিত্তিতে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট