1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

মাদারীপুরে বাসচাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর
  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬

মাদারীপুরের কালকিনি উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা এলাকায় বাসচাপায় আলিশা (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

শুক্রবার (৫ জুন) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিশা ইতালি প্রবাসী আবুল ঘরামীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, দাদা মোতালেব মেম্বারের সঙ্গে ভূরঘাটা বাজারে বেড়াতে ও মিষ্টি খেতে গিয়ে সড়ক পারাপারের সময় একটি দ্রুতগতির বাসের চাপায় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে তারা ভূরঘাটা এলাকায় টায়ার জ্বালিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রায় দুই ঘণ্টা পর সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে অবরোধ প্রত্যাহার করা হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, শিশুটির মৃত্যুর ঘটনায় স্থানীয়রা সড়ক অবরোধ করেছিলেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক করা হয় এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে স্থানীয়দের দাবি, ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনা রোধে দ্রুত সড়কটি ছয় লেনে উন্নীত করা প্রয়োজন। এতে প্রাণহানি ও দুর্ঘটনার ঝুঁকি কমবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট