1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

খুলনায় জামায়াতের চূড়ান্ত মেয়র প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান

মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬

আসন্ন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে খুলনা মহানগরীর আমীর অধ্যাপক মাহফুজুর রহমানের নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে। সোমবার (২২ জুন) রাজধানীতে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে দেশের কয়েকটি সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে খুলনা সিটি করপোরেশনের জন্য অধ্যাপক মাহফুজুর রহমানের নাম অনুমোদন দেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, অধ্যাপক মাহফুজুর রহমান বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং খুলনা মহানগর জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি নগরীর বিভিন্ন সামাজিক, শিক্ষা ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে দেশের আটটি সিটি করপোরেশনের জন্য প্রাথমিকভাবে মেয়র প্রার্থী নির্ধারণ করা হয়। তবে এসব প্রার্থীর নাম দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম মজলিশে শুরার বৈঠকে চূড়ান্ত অনুমোদন পাবে বলে জানানো হয়েছে।

খুলনায় অধ্যাপক মাহফুজুর রহমানের প্রার্থিতা ঘোষণার খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তারা আশা করছেন, আগামী সিটি নির্বাচনে একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম হবে জামায়াত। এদিকে রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে, কারণ খুলনা সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ইতোমধ্যে ব্যাপক জল্পনা-কল্পনা চলছে।

জামায়াতের নেতারা জানিয়েছেন, আনুষ্ঠানিক ঘোষণা ও চূড়ান্ত অনুমোদনের পর নির্বাচনী প্রস্তুতি আরও জোরদার করা হবে এবং নগরবাসীর কাছে দলের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট