1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

কাদিয়ানি ইস্যুতে এমপিদের প্রতি মুফতি আবু নাসিরের আহ্বান

ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

আগামী জাতীয় সংসদ অধিবেশনে কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার বিল উত্থাপনের দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সেক্রেটারি মুফতি আবু নাসির আইয়ুবী।

১৫ আগস্ট ২০২৬ দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, পবিত্র কোরআনের সূরা আহযাবের ৪০ নম্বর আয়াতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে শেষ নবী হিসেবে ঘোষণা করা হয়েছে। তাঁর পরে আর কোনো নবী আসবেন না।

মুফতি আবু নাসির আইয়ুবী বলেন, কাদিয়ানি সম্প্রদায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। তাঁর দাবি, বিশ্বের বিভিন্ন মুসলিম রাষ্ট্রে কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হলেও বাংলাদেশে এখনো তাদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয়নি।

তিনি বলেন, “দেশের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার দীর্ঘদিনের দাবি, কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক। বর্তমান সরকারের কাছে এটি সময়ের দাবি।”

এ সময় সরকারি ও বিরোধী দলীয় সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ অধিবেশনে কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার বিল উত্থাপন করতে হবে।

তিনি আরও বলেন, সংসদ সদস্যদের এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া উচিত এবং বিষয়টি জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে আইনগতভাবে নিষ্পত্তি করা প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট