1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

শিবচরে নারীকে ধর্ষণের পর হত্যা, এক বছরের শিশুকে ফেলে দেয়া হয় আড়িয়াল খাঁ নদে, প্রধান আসামি গ্রেফতার

শিবচর (মাদারীপর) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শিবচর (মাদারীপর) প্রতিনিধিঃ মাদারীপুরের শিবচরে শম্পা খাতুন (২৮) নামে এক নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মোঃ ফারুক মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (২১ আগষ্ট) দুপুরে শিবচর থানায় পুলিশের প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ ঘটনা সম্পর্কে বিস্তারিত  জানানো হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক হত্যার কথা স্বীকার করেছেন। একই সঙ্গে নিহতের এক বছর বয়সী ছেলে আবিরকে আড়িয়াল খাঁ নদে ফেলে হত্যার কথাও জানিয়েছেন তিনি।তবে শিশুটির মরদেহ এখনো উদ্ধার হয়নি।

গত বুধবার (১৯ আগস্ট) সকালে শিবচরের মাদবরেরচর ইউনিয়নের বাখরের কান্দি এলাকায় একটি জঙ্গল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার পরিচয় শনাক্ত হয়। নিহত শম্পা নাটোরের লালপুর উপজেলার আট্রিকা গ্রামের সামরুল ইসলামের মেয়ে। প্রায় তিন বছর আগে মাদারীপুরের বড় মেহের এলাকার মোঃ শাহাবুদ্দিন হাওলাদারের সঙ্গে তার বিয়ে হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি মামলা সংক্রান্ত ঘটনায় শম্পার স্বামী মোঃ শাহাবুদ্দিন হাওলাদার কারাগারে থাকাকালে মাদারীপুর আদালতে ফারুকের সঙ্গে শাম্পার পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে ফারুক নিজের বাসা শিবচরের বাখরেরকান্দি এলাকায় নিয়ে এসে ওই নারীকে ধর্ষণ শেষে হত্যা করে পরিত্যক্ত একটি স্থানে লাশ ফেলে রাখে। এক বছরের শিশু পুত্রকে শ্বাসরোধে হত্যা করে লাশ আড়িয়াল খাঁ নদে ফেলে দেয় বলে পুলিশের কাছে স্বীকার করেছে ফারুক।

এ ঘটনায় নিহতের বাবা সামরুল ইসলাম ২০ আগস্ট শিবচর থানায় হত্যা মামলা করেন। এরপর পুলিশ ও র‌্যাব-৮ তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মাদারীপুরের রাজৈর থেকে বৃহস্পতিবার (২০ আগষ্ট) রাতে ফারুককে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোঃ ফারুক মোল্লা শিবচর উপজেলা মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার মোঃ রতন মোল্লার ছেলে।

পুলিশ জানায়, ফারুকের বাসা থেকে নিহতের স্বর্ণের নাক ফুল, রুপার চেইন, একজোড়া জুতা ও পোড়ানো অবস্থায় ওড়না উদ্ধার করা হয়েছে। কয়েক মাস আগে গাড়ি চুরির অভিযোগে  শিবচর থেকে ফারুককে গ্রেফতার করা হয়েছিল।

মাদারীপুরের সহকারী পুলিশ সুপার মোঃ সালাহ উদ্দিন কাদের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। শিশুটির মরদেহ উদ্ধারে অভিযান চলছে। হত্যার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট