1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

কুকুর ও বিড়ালের কামড়-আঁচড়ে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে রোগী, আগস্ট-সেপ্টেস্বরে চিকিৎসা নিয়েছেন ১১৮২

চয়েজ টিভি নিউজ ডেস্ক:
  • প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

আহসান হাবীব, শিবচর (মাদারিপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচর উপজেলায় কুকুর ও বিড়ালের কামড়-আঁচড়ে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। বিশেষ করে পোষা বিড়ালের কামড় ও আঁচড়ে আহত হয়ে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা সাম্প্রতিক সময়ে আরো বেড়েছে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত মাস আগস্টে কুকুর ও বিড়ালের কামড়-আঁচড়ে আক্রান্ত হয়ে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ও র‍্যাবিস ভ্যাকসিন নিয়েছেন ১ হাজার ১৮০ জন।সে হিসাব অনুযায়ী প্রতিদিন গড়ে প্রায় ৩৮ জন রোগী চিকিৎসা নিয়েছেন।

গত ৯ সেপ্টেম্বর রাতে পোষা বিড়ালের আঁচড়ে আহত হন মেহের আফরোজ চুমকি। তিনি জানান, বাসায় একটি পার্সিয়ান বিড়াল পালন করেন তিনি। ওই রাতে অসাবধানতাবশত বিড়ালটির গায়ে তাঁর পা লেগে গেলে সেটি তাঁকে আঁচড় দেয়। পরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১০ সেপ্টেম্বর সকালে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে র‍্যাবিস ভ্যাকসিন নেন তিনি।

হাফিজা সুলতানা নামের ১২ বছরের এক মেয়ে একটি বিড়ালের বাচ্চা বাড়িতে নিয়ে আসে। মেয়ের আবদারে সেটি বাড়িতে রেখেই লালন-পালন করছিলেন তাঁরা। একদিন বিড়ালের সঙ্গে খেলাধুলার সময় সেটি শিশুটির হাতে কামড় দেয়। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে ভ্যাকসিন দেওয়া হয়।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইমারজেন্সি মেডিকেল অফিসার ডাঃ মোঃ মেহেদী হাসান বলেন, বর্তমানে বিড়ালের কামড় ও আঁচড়ে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। ঘরে বিভিন্ন জাতের বিড়াল পালনের প্রবণতা বৃদ্ধির কারণে এ ধরনের ঘটনা বাড়ছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে তরুণ-তরুণীদের মধ্যে বিভিন্ন জাতের বিড়াল পালনের আগ্রহ বেড়েছে। পোষা প্রাণীর সঙ্গে খেলাধুলা কিংবা অসাবধানতাবশত তাদের শরীরে হাত-পা লাগার কারণে অনেকেই কামড় ও আঁচড়ের শিকার হচ্ছেন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তরিকুল ইসলাম বলেন, কুকুর বা বিড়ালের কামড় কিংবা আঁচড়কে কোনোভাবেই অবহেলা করা উচিত নয়। আক্রান্ত স্থান দ্রুত সাবান ও প্রবাহমান পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ভালোভাবে ধুয়ে পরিষ্কার করতে হবে। ক্ষতস্থানে মরিচ, চুন, মাটি, তেল বা অন্য কোনো পদার্থ লাগানো উচিত নয়। এরপর যত দ্রুত সম্ভব হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রয়োজন অনুযায়ী র‍্যাবিস ভ্যাকসিনসহ অন্যান্য চিকিৎসা নিতে হবে।তিনি আরো বলেন, পোষা বিড়াল বা কুকুর থাকলে প্রাণীটির স্বাস্থ্য ও নিয়মিত টিকাদানের বিষয়ে মালিকদের সচেতন থাকতে হবে। বিশেষ করে শিশুদের পোষা প্রাণীর সঙ্গে খেলাধুলার সময় অভিভাবকদের বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট