1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উদ্যোগে ডেঙ্গু কিট হস্তান্তর

চয়েজ টিভি নিউজ ডেস্ক:
  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

পোরশা নওগাঁ থেকে মোঃ কামরুজ্জামান সরকার বাবু:- নওগাঁর পোরশায় ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০৬ পিস ডেঙ্গু পরীক্ষার কিট হস্তান্তর করা হয়েছে।

​বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক ছোট পরিসরের আয়োজনে এসব কিট প্রদান করা হয়।

​এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম আনুষ্ঠানিকভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃমোঃ কামাল উদ্দীনের হাতে এসব ডেঙ্গু কিট তুলে দেন।

​কিট হস্তান্তরকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম বলেন, স্থানীয় পর্যায়ে ডেঙ্গুর সঠিক ডায়াগনস্টিক ও দ্রুত চিকিৎসা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ডেঙ্গু রোগীদের দ্রুত সনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রম আরও গতিশীল হবে।

​এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রশাসনের স্ব- স্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট