1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

সাভার-আশুলিয়ায় হোমিওপ্যাথি চিকিৎসার নামে পানি বিক্রি: রোগীদের সঙ্গে প্রতারণায় অনেকেই লাখপতি

হেলাল শেখ, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

ঢাকার সাভার ও আশুলিয়ার বিভিন্ন হাট-বাজার, চৌরাস্তা, বাসস্ট্যান্ড এবং জনবহুল এলাকায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে অসংখ্য হোমিওপ্যাথি ওষুধের দোকান। এসব দোকানের বেশিরভাগই কোনো প্রকার প্রশিক্ষণ, রেজিস্ট্রেশন বা সনদ ছাড়াই পরিচালিত হচ্ছে। অভিযোগ রয়েছে-এইসব তথাকথিত হোমিওপ্যাথি বেশিরভাগ চিকিৎসকরা ওষুধের নামে রোগীদের বোতলে পানি বা অত্যন্ত নিম্নমানের দ্রবণ দিয়ে প্রতারণা করছেন।

স্থানীয়দের অভিযোগ, তিন-চার হাজার টাকা মূল্যের ‘কোর্স’ বা ‘বিশেষ ওষুধ’ বিক্রি করে রাতারাতি অনেকেই লাখ লাখ টাকার মালিক বনে গেছে। অথচ অধিকাংশ ক্ষেত্রেই এসব ওষুধ রোগীর কোনো উপকার তো করে না, বরং অনেক সময় রোগের অবনতি ঘটে।

রোগীদের বিভ্রান্ত করতে এসব ভুয়া চিকিৎসক বিভিন্ন রোগীদের অদ্ভুত নিয়মও চাপিয়ে দেন। যেমন-কাঁচা পেঁয়াজ খাওয়া নিষেধ, লবণ কম খেতে হবে, নির্দিষ্ট কিছু খাবার বন্ধ রাখতে হবে, এবং ওষুধের “জাদুকরী” প্রভাব বোঝাতে নানা গল্প শোনানো হয়।

এলাকাবাসীর দাবি, এ ধরনের প্রতারণামূলক চিকিৎসা থেকে মানুষকে রক্ষা করতে এবং বৈধতা যাচাইয়ের জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। পাশাপাশি স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সরকারের যৌথ নজরদারি বাড়ালে অনিয়ন্ত্রিত এই দোকানগুলো বন্ধ হবে এবং সাধারণ মানুষ প্রতারণা থেকে রক্ষা পাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট