1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

পাবনায় সড়ক দুর্ঘটনায় আহত-নিহত দের পরিবারের মধ্যে ৭৩ লাখ টাকার চেক হস্তান্তর করেন এমপি শিমুল বিশ্বাস

সোলাইমান হোসেন, পাবনা
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬

পাবনায় জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারবর্গের অনুকূলে বিআরটিএ এর ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরীকৃত অর্থের চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে পাবনা ৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস নিহত ও আহত পরিবারের হাতে এ সব চেক তুলে দেন।

পাবনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী, বিআরটিএ সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার আলতাফ হোসেন, ট্রফিক মোটরযান পরিদর্শক এস এম ফরিদুর রহিমসহ মোটর মালিক গ্রুপের সদস্যবৃন্দ, ট্রাক লরি মালিক শ্রমিক গ্রুপে সদস্যবৃন্দ, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে ক্ষতিগ্রস্থ ১৭টি পরিবারের মাঝে ৭৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট