1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

সাবেক সাংসদ আনোয়ার-উল আজিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

এ.কে পলাশ, কুমিল্লা
  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কর্নেল (অব.) এম. আনোয়ার-উল আজিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

​আজ ৩১ মে (রবিবার) দৈনিক আজকের জীবন পরিবারের পক্ষ থেকে মরহুমের স্মৃতির প্রতি এ শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক এবং দৈনিক আজকের জীবনের সম্পাদক ও প্রকাশক মো. সফিকুর রহমান সফিক।

​পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন মো. সফিকুর রহমান সফিক। এ সময় তিনি মরহুম আনোয়ারুল আজিমের রাজনৈতিক অবদান ও এলাকার উন্নয়নে তাঁর ভূমিকার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট