
৫ জুন ২০২৬ ( শুক্রবার )। দেশের পাসপোর্ট অফিসগুলোতে দালাল চক্রের দৌরাত্ম্য, মাত্রাতিরিক্ত ঘুষ বাণিজ্য, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ানোর কষ্ট এবং জরুরি প্রয়োজনেও পুলিশ ভেরিফিকেশনে হয়রানি নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক বিভিন্ন আবেদনকারীদের দিনের পর দিন ঘুরিয়ে ঘুষের বিনিময়ে দ্রুত পাসপোর্ট দেওয়া হয়। জাতীয় পরিচয়পত্রে (NID) তথ্যের গরমিল থাকলে মোটা অঙ্কের টাকার বিনিময়ে অবৈধভাবে পুরোনো এমআরপি (MRP) পাসপোর্ট নবায়নেরও অভিযোগ রয়েছে।দালালদের অফিস কর্মকর্তাদের একাংশের যোগসাজশে সক্রিয় দালাল চক্র সেবাগ্রহীতাদের জিম্মি করে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে। দালালের মাধ্যমে না এলে ফরম বাতিল করাসহ নানা অজুহাতে হয়রানি করা হয়। নানা অভিযোগের ভিত্তিতে বিভিন্ন আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অনিয়ম ও দুর্নীতির দায়ে কর্মকর্তা-কর্মচারীদের আটক বা সাময়িক বরখাস্ত করার খবরও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও বয়স্ক ও শিশুদের জন্য বসার জায়গা বা পানীয় জলের মতো ন্যূনতম সুবিধা পাওয়া যায় না, যার প্রতিবাদে গ্রাহকদের মানববন্ধন এবং আইনি নোটিশ পাঠানোর ঘটনাও ঘটেছে।পাসপোর্ট অফিসে ঘুষ ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করতে সরকারি পর্যায়ে কঠোর নজরদারি ও ডিজিটাল সেবার মান বাড়ানোর দাবি জানিয়েছেন সাধারণ ভুক্তভোগীরা