1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

সদরপুরে নিখোঁজের তিন দিন পর কাশবন থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার, সন্দেহভাজন ৫ জন পুলিশ হেফাজতে

জাহিদ হোসেন (সজল), ফরিদপুর:
  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬

ফরিদপুরের সদরপুর উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর শাহাদাত হোসেন (৮) নামে এক শিশুর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পাঁচজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

সোমবার (২৯ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার চরনাছিরপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের তীরবর্তী একটি কাশবন থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহাদাত হোসেন উপজেলার চরনাছিরপুর ইউনিয়নের চন্দ্রপাড়া পুরাতন ঘাট এলাকার আবদুর রশিদের ছেলে। সে স্থানীয় হানিফ হাজীর ডাঙ্গী কওমি মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার (২৬ জুন)  চন্দ্রপাড়া দরবার সংলগ্ন ট্রলারঘাট এলাকায় আয়োজিত মেলায় ঘুরতে গিয়ে শাহাদাত নিখোঁজ হয়। এরপর আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি এবং মাইকিং করা হলেও তার কোনো সন্ধান মেলেনি।

পরিবারের দাবি, সোমবার দুপুরে মেলায় থাকা একটি দোলনার কর্মচারী ইয়াছিন (১৮) ফোন করে নিহত শিশুর বোন রওশনারাকে মরদেহের অবস্থান সম্পর্কে জানায়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কাশবনের মধ্যে মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন। ঘটনার পর থেকে ওই যুবককে আর খুঁজে পাওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেয়। এদিকে ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা সন্দেহভাজন পাঁচজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে কারও সম্পৃক্ততা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট