1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

সদরপুরে বাবুরচর বাজারে যাওয়ার পর ১৩ বছরের সৌরভ নিখোঁজ, থানায় জিডি

জাহিদ হোসেন (সজল), ফরিদপুর:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

জাহিদ হোসেন সজল, ফরিদপুর: ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চর বলাশিয়া এলাকা থেকে সৌরভ নামে ১৩ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে সদরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২৬ জুলাই ২০২৬ সকাল সাড়ে ৮টার দিকে চর বলাশিয়া গ্রামের নিজ বাড়ি থেকে বাবুরচর বাজারের উদ্দেশে বের হয় সৌরভ। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি।

নিখোঁজের পর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সৌরভের কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ সৌরভের বাবা মিরহাজ বলেন, “আমার ছেলে ২৬ জুলাই সকালে বাড়ি থেকে বাবুরচর বাজারে যাওয়ার পর আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি।”

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সৌরভের সন্ধান না পাওয়ায় বিষয়টি সদরপুর থানায় সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে খুঁজে পেতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে।

এদিকে, সৌরভের সন্ধান পেতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয়দের সহযোগিতা কামনা করেছে তার পরিবার ও এলাকাবাসী।

সৌরভের সন্ধান পেলে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পাশাপাশি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। নিখোঁজ সৌরভের বাবার মোবাইল নাম্বার 01336-518921

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট