1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

সদরপুরে ১৪ বছরের কিশোরীর অস্বাভাবিক মৃত্যু

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ফরিদপুরের সদরপুরে জান্নাতুল আক্তার (১৪) নামে এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (২৩ আগস্ট) ভোরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দড়ি কৃষ্ণপুর গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল আক্তার ওই গ্রামের মো. জাফার খানের মেয়ে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে ছোট বোন সাইফা আক্তারকে (৬) নিয়ে ঘুমাতে যান জান্নাতুল।

রোববার সকাল সাড়ে ৫টার দিকে ছোট বোনের নজরে বিষয়টি আসে। পরে সে পরিবারের সদস্যদের জানালে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে জান্নাতুলকে নিচে নামান। তবে ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে জানা যায়।

পরিবারের দাবি, জান্নাতুল দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ কী—তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

খবর পেয়ে সদরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুন শাহ বলেন, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট