1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

সদরপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে জশনে জুলুস অনুষ্টিত। 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে ফরিদপুরের সদরপুর ও ভাঙ্গা উপজেলার সুন্নী উলামা পরিষদের আয়োজনে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ৯টায় ভাঙ্গা উপজেলার বালিয়াহাটি বাজার থেকে জশনে জুলুসটি শুরু হয়। পরে জুলুসটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদরপুর উপজেলার ওপর দিয়ে আটরশী হয়ে পুনরায় বালিয়াহাটি বাজারে এসে শেষ হয়।

জুলুসে কয়েকশত গাড়ি এবং হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে বিভিন্ন স্লোগান ও নাতে রাসুল সাঃ পরিবেশন করেন।

জশনে জুলুসকে ঘিরে সকাল থেকেই বালিয়াহাটি বাজার ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

আয়োজক কমিটির সভাপতি গোলাম মোস্তফা হাক্কানী হুজুর বলেন, “হযরত মুহাম্মদ সাঃ-এর আগমন সমগ্র মানবজাতির জন্য রহমত ও শান্তির বার্তা নিয়ে এসেছে। তাঁর জীবনাদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে এই জশনে জুলুসের মাধ্যমে আমরা মহানবী সাঃ-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করছি।”

তিনি আরও বলেন, মহানবী সাঃ-এর আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করতে সকলের প্রতি আহ্বান জানান।

জশনে জুলুস শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট