1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

সদরপুরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

ফরিদপুরের সদরপুর উপজেলায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর কাদের দেওয়ান (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।নিহত কাদের দেওয়ান উপজেলার ঢেউখালী ইউনিয়নের চন্দ্রপাড়া ঘাটের দক্ষিণ পাশ সংলগ্ন ইউসুফ মুন্সী ডাঙ্গী এলাকার বাসিন্দা।জানা যায়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বাড়ির সামনে নদীতে গোসল করতে নামেন কাদের দেওয়ান। গোসল শেষে তিনি আর বাড়িতে ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিষয়টি সদরপুর ফায়ার সার্ভিসকে জানানো হয়।শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টা থেকে মোঃ ইলিয়াস হোসেন এর নেতৃত্বে সদরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ডুবুরি দলের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় চার ঘণ্টা খোঁজাখুঁজির পর দুপুর ২টার দিকে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে নদী থেকে কাদের দেওয়ানের মরদেহ উদ্ধার করা হয়।স্থানীয়রা জানান, কাদের দেওয়ান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ধারণা করা হচ্ছে, নদীতে গোসল করতে নেমে অসুস্থতার কারণে পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে।শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে চন্দ্রপাড়া ঘাটে কাদের দেওয়ানের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে মোল্লাবাড়ী কবরস্থানে দাফন করা হয়।মৃত্যুকালে তিনি এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট