1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

নগরকান্দায় জমিতে ড্রেজার দিয়ে বালু ভরাট ও মারধর থানায় অভিযোগ 

মোঃ নুরুল ইসলাম,স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

ফরিদপুরের নগরকান্দা উপজেলার পোড়াদিয়া বালিয়া এলাকায় পৈতৃক সূত্রে পাওয়া জমিতে ড্রেজার মেশিন দিয়ে বালু ভরাটের অভিযোগ উঠেছে স্থানীয় বায়েজিদ মাতুব্বর ও তার পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিবাদ করতে গিয়ে জমির মালিক মো. ইখলাছ মাতুব্বর ও তার স্ত্রী তানিয়া বেগমকে মারধর ও গালিগালাজ করে জমি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগও করা হয়েছে।

এ ঘটনায় মো. ইখলাছ মাতুব্বর নগরকান্দা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ১৯৯০ সালের ৩০ জুন ২৫১৪ নম্বর দানপত্র দলিলের মাধ্যমে তিনি পৈতৃক নাল জমির মালিকানা লাভ করেন এবং খাজনা-খারিজসহ দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছেন।

অভিযোগ অনুযায়ী, ৪ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে বায়েজিদ মাতুব্বর ও তার পরিবারের লোকজন ওই জমিতে ড্রেজার মেশিন দিয়ে বালু ভরাট শুরু করেন। সকাল সাড়ে ৭টার দিকে ইখলাছ মাতুব্বর ও তার স্ত্রী সেখানে গিয়ে প্রতিবাদ করলে বায়েজিদ মাতুব্বরসহ তার সহযোগীরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করেন বলে অভিযোগে দাবি করা হয়। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও নীলাফুলা জখম হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ইখলাছ মাতুব্বরের দাবি, বালু ভরাটের কাজ অব্যাহত থাকায় পুনরায় বাধা দিতে গেলে মারপিট, দাঙ্গা-হাঙ্গামা ও রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করে তিনি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।

অভিযোগের তফসিল অনুযায়ী, নগরকান্দা থানার ১৮২ নম্বর পোড়াদিয়া বালিয়া মৌজার ১৫৯ নম্বর খতিয়ানের ৮১৫ নম্বর দাগে মোট ৪৬ শতাংশ নাল জমি রয়েছে। এর মধ্যে ৩৫ শতাংশ জমি নিয়ে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে অভিযোগের সত্যতা, জমির মালিকানা এবং বালু ভরাটের বৈধতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট